Endocrine Crime Scene: ডায়রিয়ার আড়ালে লুকানো অপরাধী

রাউন্ডের সকাল দিচ্ছিলাম, ওয়ার্ডে ঢুকতেই নার্সটা এগিয়ে এসে বলল—

“স্যার, আমার বোন খুব খারাপ আছে। বারবার বমি, পাতলা পায়খানা হচ্ছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না। রিপোর্টগুলো আনছি, দেখে বলেন।”

আমি রিপোর্ট না দেখে মাথা নেড়ে বললাম,
“রিপোর্ট দেখে তো ওষুধ দেই না, রোগীকে নিয়ে আসেন।”

কিছুক্ষণ পর রোগী এলেন।

মধ্যবয়সী একজন নারী। মুখে ক্লান্তির ছাপ, চোখে পানিশূন্যতার সেই পরিচিত শূন্যতা। কিন্তু আমি যেটা প্রথম দেখলাম—তা রিপোর্ট না, না পালস… তার মুখ।

একটা মুহূর্ত থেমে গিয়ে আমি জিজ্ঞেস করলাম,
“আপনি কি আগের চেয়ে কালো হয়ে যাচ্ছেন?”

তিনি একটু থমকে বললেন,
“হ্যাঁ স্যার… সত্যি বললে আমি কালো হয়ে যাচ্ছি।”

বিপি মাপলাম—
৮০/৬০ mmHg

সেই মুহূর্তেই মাথার ভেতর ছবিটা পরিষ্কার হয়ে গেল—
Addison’s disease

কিন্তু এখানে একটা প্রশ্ন দাঁড়াল—
“কেন?”

আমি ধীরে ধীরে ইতিহাস খুঁড়তে শুরু করলাম, যেন একজন গোয়েন্দা পুরোনো আলামত মেলে ধরছে।

বারবার বমি, ডায়রিয়া

দীর্ঘদিন ধরে দুর্বলতা, ওজন কমে যাওয়া

low grade fever

chronic illness pattern (প্রায় ২ বছর)

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—skin hyperpigmentation

তারপর জিজ্ঞেস করলাম—

“বাচ্চা হওয়ার পর থেকে কি কোনো সমস্যা শুরু হয়েছে?”

তিনি বললেন,
“জি স্যার… তখন থেকেই ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছি। মাসিকও বন্ধ ছিল প্রায় দুই বছর, এখন মাঝে মাঝে হয়।”

এই লাইনটাই আমাকে থামিয়ে দিল।

মাথায় দুইটা পথ খুলে গেল—

Differential clue 1: Sheehan syndrome

Sheehan syndrome
Postpartum history + amenorrhea → strongly suggestive.

কিন্তু…
Sheehan হলে ACTH কম → skin pigmentation হওয়ার কথা না।

তাহলে এটা একা Sheehan না।

Differential clue 2: Primary adrenal failure

Addison disease
Hypotension + GI symptoms + hyperpigmentation → classic triad

কিন্তু কারণটা কী?

আরও একটু খোঁজ নিতেই আসল সূত্র বের হলো—

“স্যার, আমার স্বামীর আগে টিবি ছিল… ছয় মাস ওষুধ খেয়েছিল।”

এই একটা বাক্যই পুরো কেসটা বদলে দিল।

Final clue:

Chronic TB exposure

Adrenal involvement

Hypotension (80/60)

GI symptoms (vomiting/diarrhea)

Hyperpigmentation

Result: Adrenal tuberculosis → Primary Addison’s disease

Pathophysiology (গোয়েন্দার ভাষায়)

Adrenal cortex ধীরে ধীরে ধ্বংস হয়েছে TB দ্বারা।
কোর্টিসল কমে গেছে → শরীর stress handle করতে পারছে না।

ACTH বেড়ে গেছে (negative feedback loss)
ACTH + MSH effect → skin কালো হয়ে যাচ্ছে

আমি তখন মনে মনে বললাম—
“এটা শুধু ডায়রিয়া না… এটা একটা endocrine crime scene।”

Final diagnosis

Adrenal tuberculosis causing primary Addison’s disease

ওয়ার্ডের সেই সকালে মনে হয়েছিল,
ডাক্তারি আসলে শুধু চিকিৎসা না—
এটা একটা গোয়েন্দাগিরি, যেখানে শরীর নিজেই clues রেখে যায়… আর আমরা শুধু সেগুলো পড়ে ফেলি।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *